সাত মাসের ছেলে খুন, বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে সাত মাসের শিশুসন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম। দক্ষিণখান থানার পরিদর্শক আফতাব উদ্দীন প্রথম আলোকে বলেন, ফরিদপুরের ভাঙ্গার মেয়ে রাহিমা সুলতানা ও শেরপুরের রফিকুল ইসলাম বছর পাঁচেক আগে ভালোবেসে বিয়ে করেন। রফিক রিকশা চালাতেন। সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। সংসার চালাতে পারছিলেন না। ভাড়া মেটাতে না পেরে এক বাসা ছেড়ে পরে ফুফুর বাসায় ওঠেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এর একপর্যায়ে রফিক ছেলে আবদুল কাদের জিলানীর মাথা মেঝেতে ঠুকে হত্যা করেন বলে তারা জেনেছে।