নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি-বিতরণের দায়ে সাতটি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা হয়েছে। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।রাস্তার পাশে নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় কাঁচা ছানা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক নূরে আলম এবং আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক লালন শেখকে ৩০ হাজার টাকা করে জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।খাবার খোলা অবস্থায় রেখে বিক্রির দায়ে সুরাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. স্বপনকে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই তিনটি প্রতিষ্ঠানই নবাবপুরের সিদ্দিকবাজার এলাকার।একটি পণ্যের লাইসেন্স নিয়ে একাধিক পণ্য তৈরি এবং কোম্পানির ঠিকানা ব্যবহার না করার দায়ে কোতোয়ালির সাদিয়া কেব্লস কোম্পানির মালিক মো. সহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আদালতকে মহানগর পুলিশ এবং বিএসটিআই কর্মকর্তারা সহায়তা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণে অধিদপ্তর: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটি বিভিন্ন অপরাধে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।গতকাল সোমবার নগরের গ্রিন রোডের প্রাইম ফার্মা, স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর ও জিঞ্জিরা রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।