সাততলা থেকে রশি ছিঁড়ে পড়ে যান সজিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় সাততলা একটি ভবন থেকে পড়ে সজিব হোসেন নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

সজিবের সহকর্মী সুমন ব্যাপারী প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজের পাশের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) প্রশাসনিক ভবনের সাততলায় নির্মাণকাজ চলছিল। সজীব সাততলায় প্লাস্টার করার সময় রশি ছিঁড়ে পড়ে গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিবের গ্রামের বাড়ি জামালপুরে।