সাত্তারকে হয়রানির দায়ে অভিযুক্তদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা অভিবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে হয়রানির দায়ে অভিযুক্ত চট্টগ্রাম বন্দর শুল্ক কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ট্যুরিস্ট সোসাইটি এবং বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আবদুস সাত্তার ২০০৯ সালের ২ আগস্ট কানাডার সড়কপথে গাড়ি চালিয়ে বিশ্বভ্রমণের সূচনা করেন। বিশ্বের ২২টি দেশ পেরিয়ে গত বছরের মে মাসে তিনি বাংলাদেশে পৌঁছান। তাঁর বিশ্বভ্রমণের গাড়িটি সর্বশেষ পাকিস্তান থেকে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসে। কিন্তু দেশের আমলাতান্ত্রিক জটিলতায় থেমে যায় সাত্তারের বিশ্বভ্রমণ।বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এলেও বাংলাদেশের আমলাতন্ত্র আবদুস সাত্তারের গাড়িটি বিভিন্ন নিয়মকানুনের গলিপথে আটকে দিয়েছে। বক্তারা বিনা মাশুলে ওই গাড়িটি ছেড়ে দিয়ে আবদুস সাত্তারকে বিশ্বভ্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।