সাদাত সেলিমের ঢাকা ক্লাবের সদস্যপদ ফিরিয়ে দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিমের সদস্যপদ ১৪ দিনের মধ্যে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার ও ঢাকা ক্লাব কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। সদস্যপদ ফিরে পেতে সাদাত হোসেনের করা আবেদন মঞ্জুর করে গত বুধবার বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ রায় দেন। সূত্র জানায়, চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিম ক্লাবের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরদিন ক্লাবের ব্যবস্থাপনা কমিটি পদত্যাগপত্র গ্রহণ করে। তবে স্বেচ্ছায় পদত্যাগ করেননি উল্লেখ করে কমিটির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সেলিম। শুনানি নিয়ে বুধবার আদালত রায় দেন। আদালতে ঢাকা ক্লাবের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আনিসুল হক, এ বি এম সিদ্দিকুর রহমান, মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম মামলা পরিচালনা করেন। সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মোতাহার হোসেন।