সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যাকালীন স্নাতকোত্তর কোর্স বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।গতকাল শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা একাধিকবার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না পেয়ে দুপুরের পর বিক্ষোভ করেন ।শিক্ষার্থীরা জানান, এ কোর্স বাতিল না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন সাংবাদিকদের বলেন, বিভাগের সার্বিক দিক বিবেচনা করে সন্ধ্যাকালীন এ কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যুক্তিসঙ্গত কারণ পেলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।