সাফল্য ধরে রেখেছে মতিঝিল আইডিয়াল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এসএসসি পরীক্ষায় সাফল্যের দিক থেকে ঢাকা বোর্ডের এই বিদ্যালয়টি এবার তৃতীয় সর্বোচ্চ স্থান পেয়েছে। গত বছরও একই স্থান পেয়েছিল।এ বছর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের ৯১৪ জনই পাস করেছে। একজন অনিয়মিত শিক্ষার্থী ছিল, সে পাস করতে পারেনি। পাসের হার ৯৯.৯৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৮০ জনই সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে।বিজ্ঞান বিভাগে ৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পড়ালেখার অবস্থা নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করার কারণেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে।বিদ্যালয়ের মূল ফটকে পরীক্ষার ফল টাঙানোর পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। শিক্ষার্থীদের হাসি-গানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া তাকবির আহসান নিজের ফলাফলে খুব খুশি।