সামিনের জন্য চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্র সাইফুল সামিনের উন্নত চিকিৎসার জন্য তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদর্শনীটি আজ সোমবার সকাল ১০টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রতিদিন চারটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।আজ সকাল ১০টায় কুংফু পান্ডা, বেলা একটায় থ্রি ইডিয়টস, বিকেল চারটায় প্রিয়তমেষু এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় স্লামডগ মিলিয়নিয়ার প্রদর্শিত হবে। মঙ্গলবার প্রদর্শিত হবে ব্লাকআউট, এভাটার, থ্রি ইডিয়টস ও মনপুরা। বুধবার অন্তরমহল, পা, এভাটার ও থ্রি ইডিয়টস প্রদর্শিত হবে।সাইফুল সামিন প্রথম আলোর ঢাকায় থাকি পাতায় কাজ করতেন। ২০০৮ সালের জুন মাসে তেজগাঁয় রেল দুর্ঘটনায় কাটা পড়ে তাঁর পা দুটি।