সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলন সফল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ)।গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এ আহ্বান জানান। ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে দলমত-নির্বিশেষে ঘরে ঘরে সাম্প্রদায়িকতাবিরোধী দুর্গ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা। দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এ সম্মেলনের ডাক দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায়, তাদের অপতৎপরতায় দেশে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়াকে ব্যাহত করতে সারা দেশে সহিংসতা চালানো হচ্ছে।সিপিবি ও বাসদের এ দুই নেতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত তৈরি করতে সম্মেলনের আগে সব জেলায় সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলন সমর্থক ফোরাম গঠন করে সভা, সমাবেশ ও মানববন্ধনের আয়োজনসহ নানামুখী কর্মসূচি পালন করার আহ্বান জানান।