সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ১৫ জন বিশিষ্ট নাগরিক। এসব চক্রান্তের বিরুদ্ধে ২৯ জুন বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিকদের নিয়ে তাঁরা তিনটি দাবিও তুলে ধরবেন।বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, কে এস সাদউদ্দিন, এম এম আকাশ, আনিসুর রহমান, আহসানুল হক, আনু মুহাম্মদ, নাসিম আকতার হোসাইন, সৈয়দ আবুল মকসুদ, কামাল লোহানী, শফিক উজ জামান, আকমল হোসেন, এইচ কে এস আরেফিন, গোবিন্দ চক্রবর্তী ও হারুন অর রশীদ।বিবৃতিতে তাঁরা বলেন, মুম্বাইভিত্তিক ইংরেজি টিভি নিউজ চ্যানেলের বরাত দিয়ে সম্প্রতি চট্টগ্রামে সপ্তম নৌবহর ঘাঁটি গড়ছে বলে খবর প্রকাশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস খবরটি অস্বীকার করলেও অস্থায়ী-স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতির কথা কোনো পক্ষই নাকচ করেনি। ২ জুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা সিঙ্গাপুরে এক ঘোষণায় বলেছেন, পাঁচ থেকে দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের মোট রণতরীর ৬০ শতাংশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করবে। এ ধরনের খবর নতুন অশনিসংকেত।