সাম্রাজ্যবাদের আগ্রাসন রুখতে তরুণসমাজকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমাজের সর্বত্র চলছে সাম্রাজ্যবাদের আগ্রাসন। দরিদ্র মানুষকে নিষ্পেষিত করে তারা জয়গান করছে শোষকদের। হারিয়ে যাচ্ছে শোষিত শ্রমিকের ঘাম আর বেড়ে চলছে তাদের কষ্ট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন তরুণ নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গতকাল শনিবার ছাত্রমৈত্রীর তিন দশক পূর্তি উদ্যাপন উপলক্ষে ছাত্রসমাবেশে বক্তারা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, দেশের ছাত্ররাজনীতি আজ নানা কারণে প্রশ্নবিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র পরিচয়ে বাস করছে অছাত্ররা। ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। এসব অনিয়ম ও অপকর্ম বন্ধ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা, সাবেক সভাপতি নুরুল আহমেদ, রাগিব আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর রুসমত প্রমুখ।