সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ উড়াল সড়কের নিচে গতকাল বুধবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৬) নামের এক পথচারী মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে খবর পেয়ে ওমর ফারুককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। তবে কী গাড়ি তাঁকে চাপা দিয়েছে, সে বিষয়ে জানা যায়নি। তাঁর কাছে পাওয়া পরিচয়পত্রে ঠিকানা লেখা রয়েছে যাত্রাবাড়ী। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁর লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।