সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় (ফেজ-২) আজ বৃহস্পতিবার চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।গতকাল বুধবার ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, ২০১০ সালের এপ্রিলে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। ছয় মাস বাকি থাকতেই এর কাজ শেষ হয়েছে। তাকসিম এ খান বলেন, গোলাপবাগে অবস্থিত সায়েদাবাদ শোধনাগারের প্রথম পর্যায়ের পাশে ১৭ একর জায়গায় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এলাকা। ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এক হাজার ১৪০ কোটি টাকায় এই কাজ শেষ করা হয়। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে এই শোধনাগারে পানি উৎপাদন করা হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী এস ডি এম কামরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সেরাজউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।