সায়েদাবাদে দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে গতকাল বুধবার বিকেলে একটি টিনশেড ঘর ভাঙার সময় দেয়াল ধসে নাদিম (৯) নামে এক ছাত্র মারা গেছে। নাদিম সায়েদাবাদে স্থানীয় ঈশা খাঁ নামের একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণীতে (প্লে-গ্রুপ) পড়ত। তার বাবা দেলোয়ার হোসেন কুয়েত প্রবাসী। তার মায়ের নাম বিউটি আক্তার। দুই ভাইয়ের মধ্যে নাদিম ছোট।