সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস সিলিন্ডার
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর সায়েদাবাদ এলাকায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের একজন মারা গেছেন। রোববার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, বিশ্বনাথ দত্ত (৬৫) নামের ওই ব্যক্তির শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বনাথ সায়েদাবাদে একটি মোটরযানের খুচরা যন্ত্রাংশের দোকানে চাকরি করতেন। সপরিবার লক্ষ্মীবাজারের বানিয়ানগরে বাস করতেন।

গত শনিবার বিকেলে সায়েদাবাদের জনপথ মোড়ে চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০), কালাম (৪৫) ও রবিন (২৫)। তাঁদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে রবিন বাসায় ফিরে গেছেন। দগ্ধ অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।