সায়েমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলে ফাহিমুর রহমান সায়েমের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল শনিবার বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, যুবলীগের নেতা হারুনুর রশীদ, শহীদ সেরনিয়াবাত, সাংসদ আসলামুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।গত ৬ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সায়েম নিহত হন।