সিএ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে (আইসিএবি) সিএ অধ্যয়নরত শিক্ষার্থীদের সব পর্যায়ের পরীক্ষার টার্ম বৃদ্ধি ও ছাত্র পরিষদকে পুনঃস্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, সিএ অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে কেউ পরীক্ষায় অকৃতকার্য হলে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষা দেওয়ার নিয়ম ছিল। কিন্তু দুই বছর আগে ওই আইন পরিবর্তন করা হয়েছে। ওই আইনে বলা হয়েছে, একজন শিক্ষার্থী ছয়বার পরীক্ষা দিতে পারবেন। এর পরও যদি কেউ অকৃতকার্য হন, তাহলে তাঁকে পুনরায় ভর্তি হতে হবে। কিন্তু এতে সিএ অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে বিপাকে পড়তে হবে। মানববন্ধনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আলী গাওহার প্রমুখ।