সিএনজির দাম না বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশের কথা বিবেচনা করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম না বাড়ানোর দাবি জানিয়েছে ছয়টি সংগঠন। গত মঙ্গলবার বিজয়নগরে এক সভা শেষে এ দাবি জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশন, চার স্ট্রোকবিশিষ্ট সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ্। বিজ্ঞপ্তি।