প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স চালুর উদ্যোগ স্থগিত করেছে। গত ২৬ মে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।আগে প্রকাশিত একটি বিজ্ঞাপনের সূত্র ধরে ১১ জুন প্রথম আলোর পড়াশোনা পাতায় ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস প্রোগ্রাম’ শিরোনামে ওই কোর্সে ভর্তিসংক্রান্ত তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, ১৫ জুন ওই কোর্সে ভর্তির ফরম পাওয়া যাবে এবং ২৫ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সুরাইয়া পারভীন প্রথম আলোকে বলেন, কোর্সটি স্থগিত করার সিদ্ধান্তই বহাল আছে। এ বিষয়ে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সুযোগ নেই।