সিগারেট ও মদসহ পাকিস্তানি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার ভোরে চোরাচালানের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাঁর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকার বিদেশি সিগারেট, পোশাক ও মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ফারুকের (৪৬) বাড়ি পাকিস্তানের করাচিতে। বাংলাদেশে তাঁর আত্মীয়-স্বজন রয়েছে। তিনি বাংলা বলতে পারেন।