সিগারেট চোরাচালান হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ-মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অবাধে বিদেশি সিগারেট বিক্রি হচ্ছে। চোরাচালানের মাধ্যমেই এসব সিগারেট দেশে ঢুকছে। ফলে একদিকে মানুষের ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘তামাকজাত দ্রব্যের চোরাচালান ও শুল্কমুক্ত বিপণন রোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। আমেরিকান ক্যানসার সোসাইটির সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ঢাকা আহসানিয়া মিশন।প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, দেশের শুল্কমুক্ত দোকানগুলোতে শুল্কমুক্ত সিগারেট বিক্রি করা চলবে না। এ ধরনের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে চোরাচালানের কারণে সিগারেটের দাম কমে যাচ্ছে। তাই সিগারেটের চাহিদাও বাড়ছে। ফলে মানুষের ক্ষতি হচ্ছে আর সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল কর্মকর্তা এম মোস্তফা জামান, তামাকবিরোধী জোটের সাধারণ সম্পাদক অরুপ রতন চৌধুরী, আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি