সিঙ্গাপুরে চিকিৎসার পথ দেখাচ্ছে মেডিকেল এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রোগীদের সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাজ শুরু করেছে মেডিকেল এশিয়া গ্রুপ। চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ, যাতায়াত ও থাকা-খাওয়ার খরচের তথ্য এবং ভিসার ব্যাপারে রোগীকে সহায়তা করবে সিঙ্গাপুরভিত্তিক এই প্রতিষ্ঠান। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে মেডিকেল এশিয়া গ্রুপ সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সিঙ্গাপুরের হাসপাতাল, মেডিকেল সেন্টার, বিশেষায়িত ক্লিনিকের সঙ্গে রোগীদের যোগাযোগ করিয়ে দেবে মেডিকেল এশিয়া গ্রুপ। চিকিৎসা, যাতায়াত, থাকা-খাওয়াসহ অন্যান্য খাতে খরচের হিসাব তৈরি করে দেওয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। আদৌ সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন আছে কি না, সে পরামর্শও দেবে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যানসার, হূদেরাগ ও অর্থোপেডিক সমস্যায় এ দেশ থেকে সবচেয়ে বেশি রোগী সিঙ্গাপুরে যায়। এসব রোগের চিকিৎসা পেতে সেখানকার ছয়টি সেরা হাসপাতাল ও ১২টি বিশেষায়িত ক্লিনিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে দেবে তারা।প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুডি লিম বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের রোগীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সিঙ্গাপুরকে। এ ছাড়া মেডিকেল এশিয়া গ্রুপের বাংলাদেশ ও সাউথ এশিয়া আঞ্চলিক প্রতিনিধি মো. আলমগীর, ওয়ান এভিয়েশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ এম আশরাফ প্রমুখ বক্তব্য দেন।