সিজিএর ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রকাশিত বিভিন্ন ধরনের ফরম, বিধান, বাজেট ইত্যাদিসংক্রান্ত তথ্য যাতে জনগণ সহজেই পেতে পারে, সে জন্য কম্পট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) বাংলাদেশ গতকাল বুধবার একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছে। অর্থসচিব মোহাম্মদ তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। ওয়েবসাইটের ঠিকানা www.cga.gov.bd। উদ্বোধনী অনুষ্ঠানে সচিব সাইটটিতে সরকারি হিসাবের সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্য নির্দেশনা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজিএ সাহাদ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আয়েশা খানম, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক দেলওয়ার হোসেন প্রমুখ।