সিটি গ্রুপ-সেন্ট গ্রেগরি আন্তস্কুল বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী শেষ
ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী সিটি গ্রুপ-সেন্ট গ্রেগরি আন্তস্কুল বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী-২০১০ গত শনিবার শেষ হয়েছে। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। তাঁরা প্রজেক্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের মেলায় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, সেন্ট্রাল গার্লস হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়, কামরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, হাসনাবাদ উচ্চবিদ্যালয়, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের খুদে বিজ্ঞানীদের ১৮৫টি প্রজেক্ট স্থান পায়। প্রদর্শনীর পাশাপাশি মেলায় ছিল গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড ও সায়েন্স ফিকশন প্রদর্শনী। বিজ্ঞপ্তি।