সিতারা পারভীন পুরস্কার পেলেন ২২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৯ এবং ২০১০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল অর্জনকারী ২২ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।২০১০ সালের পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন: মার্জিয়া রহমান, জাহেদুর রহমান, মীর মোহাম্মদ ফজলে রাব্বী, শিরিন ফারহানা, আঁখি আকতার, শেখ জিনাত শারমিন, মো. ইকবাল মাহমুদ, শিল্পী বেগম, মো. রাজিবুল হাসান, মো. আবু সালেহ সিদ্দিক, শাহিন আফরোজ ও শাপলা সুলতানা।২০০৯ সালের পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন: হাসান মাহমুদ ফয়সল, রুবাইয়া জান্নাত, রেজাউল করিম, সৈয়দ মাহফুজুল হক মারজান, হাসিনুস সাবাহ, প্রিয়াংকা স্বর্ণকার, জাকিয়া সুলতানা, মো. রেজওয়ান আফরোজ, জাকারিয়া আহমেদ ও তানিয়া সুলতানা।অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সিতারা পারভীন ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান, কর্মঠ, আন্তরিক ও আদর্শ শিক্ষক। তাঁর সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। কর্মের মধ্যেই তিনি চিরদিন বেঁচে থাকবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীন। ‘বিকল্প মাধ্যম হিসাবে ইন্টারনেট: বৈশ্বিক ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক স্মৃতি বক্তব্য দেন বিভাগের শিক্ষক ফাহমিদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষক শবনম আযীম। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে অধ্যাপক সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মরণে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।