সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধু ব্যবসায়ীদের ‘সিন্ডিকেট’ ভেঙে দিয়ে রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।গতকাল রোববার তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে গণতান্ত্রিক বাম মোর্চার এক সভায় এই দাবি জানানো হয়।সভায় বাম মোর্চার নেতারা বলেন, প্রতিবছর রোজার মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়িয়ে মুনাফা লুটছে। এবারও নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম. বাসদ (মাহবুব) নেতা ইয়াসিন মিঞা, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।