২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে একজন করে সদস্য মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ১৭ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পাঁচজন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাঁরা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয় বলে জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। দুই বছরের জন্য তাঁদের মনোয়ন দেওয়া হয়েছে। আগে এ ধরনের কোনো নিয়ম না থাকলেও গত জুলাই মাসে পাস হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ বিধান রাখা হয়েছে।সিন্ডিকেটে মনোনীত সদস্যদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সচিব (কলেজ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. রফিক উল্লাহ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুগ্ম সচিব (অডিট ও আইন), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, লিডিং ইউনিভার্সিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুলসী কুমার দাস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহম্মদ, উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক), আশা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা শাহীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আবদুস সালাম, স্টেট ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফরিদ আহসান, নর্দান ইউনিভার্সিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আসলাম ভূঁইয়া, এশিয়ান ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম বর্মণ, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোহাম্মদ ভূঞা, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সাউথইস্ট ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজল কৃষ্ণ ব্যানার্জি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেন, ইবাইস ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হোসেন এবং দি পিপলস ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষকে মনোনয়ন দেওয়া হয়েছে।