সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় ওষুধের দাম দ্রুত বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছেন, দেশে ওষুধের দাম দ্রুত বাড়ছে। কিছু ক্ষেত্রে ওষুধের মান বজায় থাকছে না। সিন্ডিকেটের কারণে এমন হচ্ছে।গতকাল শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ডের উদ্বোধনী বক্তৃতায় প্রাণ গোপাল দত্ত এ কথা বলেন। সোসাইটির মিলনায়তনে আয়োজিত ওই বক্তৃতার বিষয় ছিল, ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথ’।নিজের প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রাণ গোপাল দত্ত বলেন, অনেকে বেসরকারি বড় হাসপাতালে ২০-৩০ লাখ টাকা খরচ করার পর বিএসএমএমইউতে আসেন। কিন্তু ৬০ হাজার টাকা বিল পরিশোধ করতে তাঁরা কার্পণ্য করেন। সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো যতটা সুবিন্যস্ত শহরে ততটা নয়। এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।