সিপিবি ঢাকা কমিটি ঘোষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাজেদুল হক। ১ অক্টোবর কাউন্সিলের মধ্য দিয়ে ৩৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল কাদের, জাহিদ হোসেন খান, মাকসুদা আকতার, হাসান হাফিজুর রহমান, কাজী রুহুল আমিন, লুনা নূর, খান আসাদুজ্জামান, সুকান্ত শফি ও সাদেকুর রমান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির একাদশ ঢাকা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি