সিপিবির আজ রেলযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল রক্ষার দাবিতে আজ মঙ্গলবার ঢাকা-দেওয়ানগঞ্জ রেলযাত্রা করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রেল রক্ষার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ এই রেলযাত্রা।গতকাল সোমবার সিপিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেসে শুরু হবে এ যাত্রা। যাত্রাপথে বিমানবন্দর, গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, ইসলামপুর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।