সিপিবির মাসব্যাপী একুশের কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্তির চেতনা জাগিয়ে তুলতে নবধারার সংগ্রাম শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এই আহ্বান জানায় সিপিবি নেতারা। এর মধ্য দিয়ে সিপিবি মাসব্যাপী একুশের কর্মসূচি শুরু করেছে।কর্মসূচির অংশ হিসেবে দলটি আগামী ৪ ও একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে।গতকাল কর্মসূচি উদ্বোধনকালে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা শুরু হয়েছে। তাদের রুখতে হলে একুশের চেতনায় দেশবাসীকে জাগ্রত হতে হবে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বাহাত্তরের সংবিধান অবিকৃতভাবে ফিরিয়ে আনা ও যুদ্ধাপরাধীর দ্রুত বিচারেও সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা সৈয়দ আবু জাফর আহম্মেদ, হায়দার আকবর খান, মোর্শেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি