সিপিবির শীতবস্ত্র সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দরিদ্র-নিঃস্ব মানুষের জন্য গতকাল শনিবার থেকে শীতবস্ত্র সংগ্রহ অভিযান শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নিজ হাতে শীতবস্ত্র দিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, দেশে এখন ভয়াবহ শীত। দরিদ্র-অসহায় মানুষ চরম কষ্ট পাচ্ছে। শীতার্ত অসহায় মানুষের জন্য সিপিবির ত্রাণ তহবিলে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদানের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান ও সাজ্জাদ জহির, কেন্দ্রীয় সদস্য মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিজ্ঞপ্তি।