সিবিএর অদূরদর্শিতায় বিটিসিএল ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) ক্যাজুয়াল ও ওয়ার্কচার্জড কর্মচারীদের আত্তীকরণের সিদ্ধান্ত প্রসঙ্গে টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের (সিবিএ) অসহযোগী মনোভাবের নিন্দা জানিয়েছে টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি। কোম্পানির কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন সমিতির নেতারা।গতকাল শনিবার সমিতির দপ্তর সম্পাদক শাহ্ আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিযোগাযোগমন্ত্রী ও সচিব প্রায় চার হাজার ক্যাজুয়াল ও ওয়ার্কচার্জড কর্মচারীকে আত্তীকরণের ঘোষণা দিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সিবিএর অদূরদর্শিতার কারণে বিটিসিএলের সামগ্রিক কর্মকাণ্ড বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞপ্তি।