প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিভিল সার্ভিসের সব ক্যাডার, সুশীল সমাজ এবং তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিভিল সার্ভিস অ্যাক্টের খসড়া চূড়ান্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি।গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবন মিলনায়তনে বিসিএস সমন্বয় পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, দেরিতে হলেও জনগণের সেবা নিশ্চিত করতে জনপ্রশাসন পরিচালনার কৌশল নিয়ে সরকারের এ আইন প্রণয়নের উদ্যোগ প্রশংসনীয়। শুধু একটি ক্যাডার এর খসড়া প্রণয়নের কাজ করছে—এ কথা উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে সিভিল সার্ভিসের ভূমিকাটি উপেক্ষিত হতে পারে।সভায় বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের যে তারিখ থেকে চতুর্থ ও পঞ্চম গ্রেডে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে, অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও ওই একই তারিখ থেকে সিলেকশন গ্রেড দেওয়ার দাবি জানানো হয়।