সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গ্রামবাসীর সহিংস বিক্ষোভের ঘটনায় অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষক। গতকাল সোমবার তাঁরা এক বিবৃতিতে ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।বিবৃতিতে শিক্ষকেরা বলেন, প্রস্তাবিত বিমানবন্দরকে কেন্দ্র করে আড়িয়ল বিলবাসীর আন্দোলন ও সহিংস ঘটনায় সিরাজুল ইসলাম চৌধুরী কোনোভাবেই জড়িত নন। মামলার এজাহারে তাঁর নাম ছাড়া পেশাগত পরিচয়, বাবার নাম বা বয়সের কোনো উল্লেখ নেই। এতে মনে হয়, তাড়াহুড়া করে ও অগোছালোভাবে ওই এজাহার দায়ের করা হয়েছে। বিবৃতিদাতা ১০৪ শিক্ষকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সহিদ আখতার হুসাইন, মুনতাসীর মামুন, সৈয়দ মনজুরুল ইসলাম, এমদাদুল হক, মো. মতলুব আলী, শরীফ উল্লাহ ভূঁইয়া, মেসবাহ কামাল, নুরুল আমিন ব্যাপারী, শামসুল মজিদ হারুন, সি আর আবরার, আহম্মদ ইসমাইল মোস্তফা, মোহাম্মদ ইউসুফ আলী, নাসরীন আহমদ, ফকরুল ইসলাম, গীতি আরা নাসরিন প্রমুখ সই করেন। বিজ্ঞপ্তি।