প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশ থেকে সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার, আইন করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান।