সিসি ক্যামেরা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র মৈত্রী ও সাধারণ শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্যাম্পাসে বসানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে নেতারা বলেন, বিশৃঙ্খলা ঠেকানোর নামে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসিয়ে মূলত শিক্ষার আন্দোলন বন্ধ করতে চাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগণতান্ত্রিক। তাঁরা অবিলম্বে সিসি ক্যামেরা প্রত্যাহার ও প্রশাসনিক লুটপাট বন্ধের দাবি জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাপ্পাদিত্য বসু, তানভীর রুসমত প্রমুখ।