সীমান্ত স্কয়ারে বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির সীমান্ত স্কয়ার মার্কেটের পার্কিং এলাকা গতকাল বিকেলে সেজেছিল উৎসবের সাজে। পার্কিংয়ের বটতলায় রং-বেরঙের ফিতা আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ। ব্যানারে লেখা বসন্ত উৎসব-১৪২৩। সীমান্ত স্কয়ার ফুডকোর্টের ব্যবসায়ীদের উদ্যোগে গতকাল আয়োজিত হয় বসন্ত উৎসব। বিকেল পাঁচটার পরপর নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘বসন্ত এসে গেছে’ এসব বসন্তের গানসহ জনপ্রিয় লোকগান গেয়ে শোনান শিল্পীরা। ‘ছত্রের মস্তক’ সংগঠনের এই শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা রাত সাড়ে আটটা পর্যন্ত উৎসব চলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান ও নৃত্যশিল্পী লায়লা হাসান। সভাপতিত্ব করেন সীমান্ত স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ফুডকোর্টের দোকান মালিক, ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা।