সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।সমাবেশে ফয়জুল হাকিম বলেন, সীমান্তে বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের গুলি করে হত্যা করে ভারত সরকার বাংলাদেশের জনগণের স্বাধীনতা ও প্রতিরোধের চেতনাকে ধ্বংস করতে চায়।জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন সামিউল আলম, দেলওয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।