সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্রকে সুন্দরবনবিনাশী হিসেবে উল্লেখ করে এ ধরনের সব তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা খুলনার গল্লামারী, সাঁচিবুনিয়া, বটিয়াঘাটাসহ সুন্দরবনের চালনা বন্দর এলাকায় যান। তাঁরা বিদ্যুৎকেন্দ্রের কারণে সম্ভাব্য পরিবেশদূষণ ও ভূমিধসের প্রত্যক্ষ অনুসন্ধান চালান। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় শেষে তাঁরা দাকোপের চালনা বন্দরে যান। সাঁচিবুনিয়া ও বটিয়াঘাটা বাজারে পথসভা চলাকালে পুলিশ সদস্যরা সভাস্থল ঘিরে ফেলেন। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হয়।