সুন্দরবনের পক্ষে ভোটদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে তিন দিনব্যাপী ভোটদান কর্মসূচি গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমেদ, বন বিভাগের নির্বাহী প্রধান মিজানুর রহমান প্রমুখ। ভোটদান কর্মসূচি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছাড়াও সব শ্রেণী-পেশার মানুষের জন্য এটি উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।