সুপ্রিম কোর্টে ভাঙচুরের মামলায় আরও তিন জনের সাক্ষ্য গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ গতকাল রোববার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। আদালত ৩১ জানুয়ারি পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এই মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিলেন। গতকাল মামলার দুই তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই নাজিম মোল্লা, সার্জেন্ট হোসেন সহিদ চৌধুরী ও আকতার মোর্শেদ সাক্ষ্য দেন। ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০০৬ সালের ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় এ মামলা হয়। গত বছরের ৫ জানুয়ারি পুলিশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।