সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল থেকে মিজানুর রহমান ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রাসেল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।গতকাল সুপ্রিম কোর্টের কোর্টকিপার রহুল আমিন শাহবাগ থানায় একটি মামলা করেছেন।র‌্যাব সদর দপ্তরের কর্মকর্তারা জানান, ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়। ঘটনাটি তদন্ত করে র‌্যাব জানতে পারে, এই হ্যাকিংয়ের পেছনে সাতজনের একটি দল রয়েছে। গ্রেপ্তারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে মিজানুর ও রাসেল জানান, হ্যাকিংয়ে জড়িত তাঁরা দুজনসহ চারজন দেশে, দুজন সৌদি আরবে এবং একজন কুয়েতে অবস্থান করছেন।মিজানুর জানান, বাংলাদেশের কোনো ওয়েবসাইট বাইরের দেশ থেকে হ্যাক করলে তাঁরা প্রতিরোধ করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ইউরোপের একটি দেশ থেকে হ্যাক করা হয়েছে। এই হ্যাকিং ঠেকানোর জন্যও তাঁরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন। এতে করে তাঁরা র‌্যাবের কাছে ধরা পড়ে যান।