সুপ্রিম কোর্টের রায় যৌক্তিক: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় যুুক্তিসংগত বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করে বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে জরুরি কর্তব্য হলো নির্বাচনব্যবস্থাকে টাকার খেলা, পেশিশক্তির দাপট, প্রশাসনিক কারসাজি ইত্যাদি থেকে মুক্ত করা; নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা নিশ্চিত করা। তাঁরা আদালতের রায়ের আলোকে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন এবং এ বিষয়ে প্রচলিত সব আইন ও বিধানের ক্ষেত্রে সামঞ্জস্য বিধানের জন্য জাতীয় সংসদ ও সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব আহমাদ আবদুল কাদের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ের ফলে দেশে নতুন সংকট সৃষ্টি হবে। দেশে সংঘাত ও সংঘর্ষ ছড়িয়ে পড়বে। জনগণ কোনোভাবেই এ রায় মেনে নেবে না।