সুমিতমো বৃত্তি পেলেন ৪০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভালো ফল করার জন্য ৪০ জন শিক্ষার্থীকে জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের এ বৃত্তি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা, সুমিতমো করপোরেশনের মহাব্যবস্থাপক মাসাহিকো সুগিয়ামা ও উপমহাব্যবস্থাপক আলী এরশাদ।