সুস্থ হূৎপিণ্ডের জন্য দরকার নির্মল কাজের পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ থাকতে হলে চাই সুস্থ হূৎপিণ্ড। আর এই সুস্থ হূৎপিণ্ডের জন্য দরকার উন্নত কর্মপরিবেশ। গতকাল রোববার ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে হূদরোগ বিশেষজ্ঞরা এ বিষয়টির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন।জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী। অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক এম এইচ মিল্লাত মূল প্রবন্ধে উল্লেখ বলেন, বাংলাদেশে অন্যান্য ছোঁয়াচে রোগের পাশাপাশি হূদরোগ, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী (ক্রনিক) রোগের প্রকোপ বাড়ছে। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে যত মানুষ হূদরোগে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অর্ধেকের বয়স ৫০ বছরের নিচে, ২৫ শতাংশের বয়স ৪০ বছরের কম। জীবনের সবচেয়ে উৎপাদনশীল বয়সে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।অনুষ্ঠানে ঝুঁকি এড়াতে কাজের উন্নত পরিবেশ এবং দুশ্চিন্তা পরিহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু সবার আগে ধূমপান ছাড়া প্রয়োজন বলে তাঁরা উল্লেখ করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির জীবনাচরণে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ও নিয়মিত হাঁটার অভ্যাস করার ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, এ বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানো দরকার।হূদরোগ বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে বেসরকারি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দিনভর নানা কর্মসূচির আয়োজন করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক হাজারের বেশি মানুষের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে তারা। এই কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। স্বাস্থ্য পরীক্ষা করতে আসা বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে জানানো হয়, কীভাবে তাঁরা কর্মস্থলে নিজের হূৎপিণ্ড সুস্থ রাখবেন। প্রতিষ্ঠানটি আলোচনা সভারও আয়োজন করে। এতে হূদরোগ বিশেষজ্ঞ ছাড়াও সাংবাদিক, কথাসাহিত্যিক, অভিনেতাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।এদিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনও সকালে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে। শোভাযাত্রার পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবছর প্রায় ১০০টি দেশে বিশ্ব হার্ট দিবস পালিত হয়। এ বছর প্রতিপাদ্য হিসেবে হূৎপিণ্ড সুস্থ রাখতে কর্মস্থলে নির্মল ও সুন্দর পরিবেশের বিষয়টি নির্বাচন করা হয়। দিবসটির প্রাক্কালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন একটি জরিপ চালায়। এতে দেখা যায়, সারা বিশ্বের ৯১ শতাংশ পেশাজীবী মনে করেন, তাঁদের কাজের ক্ষেত্রটিকে সুস্থ রাখার দায়িত্ব মালিকপক্ষের। কিন্তু মাত্র ৩২ শতাংশ মালিক মনে করেন, কাজের পরিবেশ কর্মীদের সুস্থ জীবনধারায় ব্যাঘাত ঘটাচ্ছে। ফেডারেশন মন্তব্য করে, কর্তৃপক্ষকে কর্মীর হূৎপিণ্ড সুস্থ রাখার জন্য উদ্যোগ নিতে হবে।