সূর্য সেন হলের তিন ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে আরও তিন শিক্ষার্থীকে বের করে দিয়েছেন ছাত্রলীগের হল শাখা সভাপতির অনুসারীরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।বিতাড়িত ছাত্ররা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. সারোয়ার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবু সাইদ ও দর্শন বিভাগের ছাত্র আবদুল হামিদ। এঁরা সবাই তৃতীয় সেমিস্টারের ছাত্র এবং ২২৬ নম্বর কক্ষে থাকতেন। দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তে ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদ মজুমদার তাঁদের ওই কক্ষে তুলেছিলেন। কিন্তু ছাত্রদলের সঙ্গে যোগাযোগ আছে—এমন অভিযোগ তুলে গত রোববার হলের সভাপতি তাঁদের কক্ষ ছাড়ার নির্দেশ দেন। কিন্তু তাঁরা হল না ছাড়ায় সোমবার সন্ধ্যায় সভাপতির কর্মী ইতিহাস বিভাগের ছাত্র হাফিজ তাঁদের হল থেকে চলে যেতে বলেন। এরপর তাঁরা হল ছাড়তে বাধ্য হন।