সূর্য সেন হলের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সূর্য সেন হল ছাত্র সংসদের সাবেক ভিপি সিরাজুম মুনীরকে আহ্বায়ক করে ১০১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন হয়েছে। কাল শনিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি কমিটির সদস্যসচিব বাবুল চৌধুরীর (মুঠোফোন নম্বর-০১৭১৫৯৩৮২৭৭) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।