সূর্যের হাসি ক্লিনিক ও স্পেস রেসের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যের হাসি ক্লিনিকে দর্শনার্থীদের জন্য তথ্য-বিনোদন ও খবরাখবরকে আরও সহজলভ্য করার জন্য ইউএসএইড সূর্যের হাসি ক্লিনিক (এসএসএফপি) ও স্পেস রেস বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি হয়েছে।সম্প্রতি এসএসএফপির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন স্পেস রেসের চেয়ারম্যান শাজরেহ হক ও এসএসএফপির চিফ অব পার্টি হুয়ান কার্লোস নেগ্রেটি। সূর্যের হাসি ক্লিনিকের বিশ্রামকক্ষে ডাইনামিক ইনডোর বিলবোর্ড স্থাপন করে দর্শনার্থীদের কাছে তথ্য-বিনোদন ও খবরাখবর পৌঁছে দেবে স্পেস রেস। বিজ্ঞপ্তি।