প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ২১ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক তরুণী এখন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ওআর ফ্যামিলি ওয়ার্ডে চিকিৎসাধীন। সে এখনো শুধু ‘মা’ ছাড়া অন্য কোনো কথা বলতে পারে না। তরুণীর স্বজন বা পরিচিত কেউ থাকলে তাদের সিএমএইচের ডেপুটি কমান্ড্যান্টের (টেলিফোন ৮৮৭১২৩৪, বর্ধিত: ৪৫০২) নম্বরে যোগাযোগ করতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার অনুরোধ করা হয়েছে।রাজধানীর কুড়িল বিশ্বরোডের সামনে শেওড়া বাজার এলাকায় আনুমানিক ২০ বছরের ওই তরুণীকে একটি বাস ধাক্কা দেয়। পরে দুজন পথচারী তাঁকে অজ্ঞান অবস্থায় সিএমএইচে নিয়ে আসেন। আহত তরুণীর উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার। আহত হওয়ার সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের সালোয়ার কামিজ। আইএসপিআর।